৬ নিয়মে হাত ধোয়া শেখাচ্ছে গুগল ডুডল

২১ মার্চ, ২০২০ ১৫:২৩  
মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধের অন্যতম উপায় হচ্ছে বার বার পানিতে হাত ধোয়া। ঘর থেকে বাইরে যাওয়ার সময়, বা বাইরে কোথাও থেকে আসার পর সাবান পানিতে হাত ধোয়া ভাইরাসের আক্রমণ বা সংক্রমণ থেকে বাঁচাতে সহায়তা করতে পারে। তবে সেটি হতে হবে সঠিক নিয়মে। প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের নতুন ডুডলে হাত ধোয়ার সময় ও নিয়ম দেখাচ্ছে। ডুডলে ঘড়ি ধরে আছেন বিখ্যাত বিজ্ঞানী ও অ্যান্টিসেপটিক তৈরির জনক ইগনাজ সেমেলওয়েস। ডুডলে দেখা যায়, ইনফেকশন রোধের জনক ইগনাজ একটি ঘড়ি বের করেন। অন্যদিকে চলে হাত ধোয়া। যেখানে এক এক করে মোট ছয়টি পদ্ধতিতে হাত ধোবার অ্যানিমেশন দেখান হয়। যার ঘড়ির সময়ের হিসাবে মোট এক মিনিট ধরে চলে। ডুডল দেখাচ্ছে হাত ধোয়ার সঠিক নিয়ম ও সময়।